
বিশ্বনাথবিডি২৪ সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. তালেব আলীকে সম্পুর্ণ রাষ্ঠ্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ২টায় মরহুমের নিজ বাড়ী উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের তাতিকোনা গ্রামস্থ ঈদগাহে আরাফাতে জানাযার নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মো.তালেব আলীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে বিশ্বনাথ থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করা হয় এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মাওলানা খলিলুর রহমানের ইমামতিতে জানাযার নামাজে অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ^নাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজামান নূর আসাদ, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন, সমাজসেবক মিজানুর রহমান সেলিম প্রমুখ।বীর মুক্তিযোদ্ধা মো. তালেব আলী ১৯৪০ সালে বিশ্বনাথ ইউনিয়নের তাতিকোনা গ্রামে জন্মগ্রহন করেন। ..... বিস্তারিত






