
সিলেটের বিশ্বনাথ পুরান বাজারে হাজী ইন্তাজ আলী মার্কেটের ২য় তলায় বাজু আহমদের পরিচালনায় ব্যবসা প্রতিষ্ঠান সাদভি আউটলেট এন্ড থ্রিফট যাত্রা শুরু হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর পূর্বে আনুষ্ঠানিকভাবে ফিতাকেটে উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইকবাল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আবু বক্কর সিদ্দিক, ডাক্তার চেরাগ আলী, হযরত শাহজালাল (রহ.) মাজার ফেডারেশনের সদস্য এনাম শাহ, প্রতিষ্ঠানের পরিচালক রাজু আহমদ, প্রবাসী সুজন আহমদ, শিপন আহমদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। বিজ্ঞপ্তি






