বিস্তারিত
  • মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিল বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট


    বিশ্বনাথ বিডি ২৪ || 11 November, 2026, 6:26 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: প্রত্যেক শিক্ষার্থী নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে তৈরী কর। সু-চরিত্রবান হও। মোবাইল ফোন থেকে নিজেকে দূরে রাখ। মোবাইল ফোন নিজের জীবন ধংস করে। কাজেই প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকা প্রত্যেক শিক্ষার্থীর আসল কাজ। বক্তারা আরো বলেন, লেখাপড়ায় মনযোগী হয়ে নিজের জীবন ধরে রেখ। কারণ শিক্ষাই হচ্ছে জাতীর মেরুদন্ড। শিক্ষার কোন বিকল্প নেই। বুধবার (১১ নভেম্বর) বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে ‘বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
    ট্রাস্টের জেনারেল সেক্রেটারি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গোলজার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ। বিশ্বনাথ প্রবাসী এডকেশন ট্রাস্টের স্থানীয় কমিটির সমন্বয়ক নিশি কান্ত পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গৌছ খান, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লিলু মিয়া, শিক্ষাবীদ মাষ্ঠার ইমাদ উদ্দিন, রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আবুল খায়ের আলী, মুমিন খান মুন্না।
    এসময় উপস্থিত ছিলেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম, বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ট্রাস্টি আব্দুল গফুরসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের অফিস সহায়ক আল-আমিন খান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ