
বিশ্বনাথবিডি২৪:: বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’র ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ শত বছরের প্রাচীন বিদ্যালয় ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে’ ওই মেধাবৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। উপজেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের (প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও একাডেমী) ‘৫ম ও ৭ম শ্রেণী’র ৭৫০ জন শিক্ষার্থী আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৫ম মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন। বৃত্তি পরীক্ষা চলাকালে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিতি ছিলো লক্ষণীয়। আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন- বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাবের ..... বিস্তারিত






