
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে নির্মাণাধীন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল দেখে দারুণ মুগ্ধ ব্রিটিশ এমপি ব্যারিস্টার ইমরান হোসেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অপরাহ্নে তিনি সিলেটের বিশ্বনাথে নির্মাণাধীন এই হাসপাতাল পরিদর্শন করতে আসেন। পরিদর্শনকালে ব্রিটেনের ব্রাডফোর্ড ইস্টের একাধিকবারের নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্টের এমপি ব্যারিস্টার ইমরান হোসেন বলেছেন, হসপিটাল নির্মাণ করা সত্যি এক মহতি উদ্যোগ। যারা এ মহতি উদ্যোগ নিয়ে দি ওয়ান পাউন্ড হসপিটাল নির্মাণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশ্বনাথের মত জায়গায় হসপিটাল নির্মাণ হলে উপকৃত হবে পুরো উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ ও দরিদ্র মানুষরাও। আমি এই হসপিটালের উন্নতি ও সফলতা কামনা করছি। তিনি আরো বলেন, আমি ব্রিটেনে যে এলাকার এমপি সেই এলাকার অধিকাংশ মানুষ বিশ্বনাথী ও সিলেটী। তাই তাদের অনেকেই এই হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছেন যেনে আমি খুবই খুশি। আশা করি সিলেট অঞ্চলের প্রবাসীরা এবং সমাজের বিত্তবানরা এই হাসপাতাল নির্মাণে সহযোগিতা করবেন। পাকিস্তানী বংশোদ্ভুত ব্রিটিশ এই ..... বিস্তারিত






