
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে মাদানিয়ার মাদ্রাসার ওয়াজ মাহফিলে বুধবার রাতে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহসভাপতি মাওলানা ওবায়দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও পদসভা করেছে দলটির নেতৃবৃন্দ। বিশ্বনাথ মডেল মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর পদসভায় মিলিত হয়।বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আশরাফুল হকের সভাপতিত্বে, জেলার যুগ্ম সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ ও জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমরান আলম, সিলেট জেলা খেলাফত সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি সালাহ উল্লাহ, মুহিবুর রহমান, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন, বিশ্বনাথ পৌর খেলাফত মজলিসের সভাপতি ..... বিস্তারিত






