
বিশ্বনাথবিডি২৪:: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়। দেশে তখন নৈরাজ্য, অর্থনৈতিক মন্দা অবস্থায় কোনো নেতৃত্ব ছিল না, জাতির সামনে শুধু হতাশা ছিল, সেই ক্রান্তিকালে সিপাহি বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর জাতিকে একটি জাতীয়তাবাদের দর্শন উপহার দেন। বিগত ১৭ বছর ষড়যন্ত্র হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে মুছে ফেলার জন্য। কিন্তু দেশের এই সফল রাষ্ট্রনায়ককে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের হৃদয় তিনি থাকবেন। এদেশের মানুষ আবার জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন। ইনশাআল্লাহ তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন। তাহসিনা রুশদীর গত শনিবার(৭ নভেম্বর ) সিলেটের ..... বিস্তারিত






