সর্বশেষ খবর

bankasiabankasia

নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ


সিলেট

বিশ্বনাথ বিডি ২৪:: দক্ষিণ সুরমা উপজেলা বিবিদইল গ্রামে শহীদ রুহুল আমীনের বাড়িতে ধানের শীষের সমর্থনে আজ ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিবিদইল গ্রামের মুরব্বী হুশিয়ার আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপি নেতা ফালাকুজামান জগলু, ..... বিস্তারিত

বিশ্বনাথ বিডি ২৪ ::সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করে নির্বাচন কমিশনের দেয়া সিন্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর করা এক রিট পিটিশনের  শুনানি নিয়ে বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। হাইর্কোটের এই আদেশ জানার এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ..... বিস্তারিত

বিশ্বনাথ বিডি ২৪ ::দক্ষিণ সুরমায় পল্লী বিদ্যুতের ৩৩হাজার ভোল্টেজের প্রায় আড়াই হাজার ফুট মেইন লাইনে নজীরবিহীন চুরির ঘটনা ঘটেছে! এতে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার একাংশের প্রায় অর্ধলক্ষাধিক গ্রাহকরা অন্ধকারে পড়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন। মঙ্গলাবার দিবাগত গভীর রাত ৩টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বাইপাস সড়কের ইজতেমা মাঠের পাশে ওই নজীরবিহীন চুরির ঘটনাটি ঘটে। বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিস ..... বিস্তারিত

বিশ্বনাথ বিডি ২৪ ::হাইকোর্টে রিট করে সিলেট-২(ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন ড. এনামুল হক সরদার। আজ সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। সোমবার এনামুল হক সরদারের পক্ষে তার আইনজীবি হাইকোর্টে রিট পিটিশন করার পর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ শুনানী ..... বিস্তারিত

বিশ্বনাথ বিডি ২৪:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান এর মনোনয়ন পত্র বৈধ্য ঘোষনা করা হয়েছে। মনোনয়ন পত্রে ক্রুটি দেখা দিলে মুহিবুর রহমান বিচারপতি হাসান আরিফের কোর্টে আপিল করলে আজ ৩টায় মনোনয়নপত্র বৈধ্য বলে ঘোষনা করা হয়েছে বলে মুহিবুর রহমান জানান। তিনি বলেন, আরো ২/৩ দিন সময় লাগবে প্রতিক পেতে। ..... বিস্তারিত

বিশ্বনাথ বিডি ২৪ :: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিলেট ২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মো. আমীর উদ্দিন আজ শনিবার সকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে জাতীয় নির্বাচনের জন্য মাওলানা আমীর উদ্দিন সহযোগিতা কামনা করেন। এসময় ইসলামী আন্দোলন (চরমোনাই পীর সাহেব) মনোনীত প্রার্থীর সাথে দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ বিডি ২৪ ::মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও প্রার্থীতা ফিরে পেলেন না সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম‌্যান মুহিবুর রহমান ও শিক্ষাবিদ অধ‌্যক্ষ ড. এনামুল হক সরদার। শুক্রবার আগারগাঁও নির্বাচন ভবনে এজলাসে ২য় দিনের মতো আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার ..... বিস্তারিত

বিশ্বনাথ বিডি ২৪ ::সিলেটের ওসমানীনগরে ইয়ালিছ মিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামের মৃত হাজী সহিদ উল্লার ছেলে আনহার আলী (৫০) ও একই ইউনিয়নের কাপন (খালপাড়) গ্রামের মৃত আমজদ খানের ছেলে জামাল খান (৩৫)। ওসমানীনগর থানা পুলিশ ..... বিস্তারিত

বিশ্বনাথ বিডি ২৪:: সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার  মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় সিলেট রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জেলা প্রশাসক) মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সিলেট ২ আসনে মুনতাসির আলীর মনোনয়ন বৈধ


বিশ্বনাথ বিডি ২৪ || 02 December, 2018, 4:28 PM || সিলেট


বিশ্বনাথ বিডি ২৪:: সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় সিলেট রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জেলা প্রশাসক) মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।