বিস্তারিত
  • বিশ্বনাথে জমিয়তে উলামায়ের কাউন্সিল অনুষ্টিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 October, 2026, 10:56 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২৬ অনুষ্টিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকেলে উপজেলা জমিয়তের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী। বিশ্বনাথ উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা কামরুল ইসলাম ছমিরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ নাঈম আহমদ।

    সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ৫৩ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। কার্য্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন–সভাপতি পদে মাওলানা শিব্বির আহমেদ বিশ্বনাথী, সহসভাপতি পদে মাওলানা নুরুল ইসলাম,মৌলভী: ফজর আলী, মুফতি লুৎফুর রহমান, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা ফেরদৌসুর রহমান ও লিয়াকত আলী, সাধারণ সম্পাদক পদে মাওলানা ফখরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে মাওলানা জিয়াউল হক, মাওলানা জামাল আহমদ, মাওলানা নেছার আহমদ,সাংগঠনিক সম্পাদক পদে মুফতি আহমদ আলী, সহসাংগঠনিক সম্পাদক পদ হাফিজ শাহেদ আহমেদ, মাওলানা মিলাদ আহমদ,প্রচার সম্পাদক পদে মাওলানা বিলাল আহমদ,সহ প্রচার সম্পাদক পদে মাওলানা আব্দুন নূর আনসারী, অর্থ সম্পাদক পদে মাওলানা ওমর ফারুক,সহ অর্থ সম্পাদক পদে হাফিজ শওকত আহমেদ,প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা আব্দুল্লাহ আল জামিল,সহ প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক পদে মাওলানা কামরুজ্জামান, সমাজ সেবা সম্পাদক পদে মাষ্টার মঈনুল ইসলাম, সহ সমাজ সেবা সম্পাদক পদে আব্দুস সালাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাওলানা সালমান চৌধুরী, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাফিজ ফয়জুর রহমান,কৃষি বিষয়ক সম্পাদক পদে, মাওলানা আব্দুল হক, শ্রম বিষয়ক সম্পাদক পদে মাওলানা ওলিউর রহমান, পাঠাগার সম্পাদক পদে মাওলানা বুরহান উদ্দিন, দপ্তর সম্পাদক পদে মাওলানা রায়হান আহমেদ, সেচ্ছাসেবক সম্পাদক পদে ফারুক আহমেদ, দাওয়া বিষয়ক সম্পাদক পদে কবির আহমদ, সহ দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান,ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, সদস্য হাফিজ আব্দুল ওয়াহিদ, শাহ মুসলেহ উদ্দিন, সৈয়দ মুসলেহ উদ্দিন, হাফিজ মাহবুবুর রহমান, হাফিজ শরফ মিয়া, লিটন মিয়া, আব্দুল ওয়াদুদ, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা শাহরিয়ার,মাওলানা ফারুক আহমেদ, মাওলানা আব্দুস শহিদ আদনান, মাওলানা আল আমিন মাওলানা যুবায়ের আহমেদ, মাওলানা জাবেদ খান, হাফিজ ফয়জুল ইসলাম, ওলিউর রহমান, মাওলানা এহিয়া আহমদ। এছাড়াও সভায় জমিয়ত,যুব জমিয়ত,ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্টানে বিশ্বনাথ উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কার্য্য নির্বাহী কমিটি উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষনা করেন, মাওলানা জহির উদ্দিন আহমদ,মাওলানা রশিদ আহমদ মিয়াজানি, মাওলানা কামরুল ইসলাম ছমির, মাওলানা রশিদ আহমদ দশঘরী, মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, মাওলানা আব্দুল মান্নান, মুফতি মঈনুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুহসীন আহমদ কৌড়িয়া, মাওলানা লোকমান আহমদ,মাওলানা সালেহ আহমদ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ