বিশ্বনাথ বিডি ২৪ || 26 September, 2026, 12:29 AM || বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি২৪::সিলেটের বিশ্বনাথে মারামারির মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে আসামিদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে থানা পুলিশের ৫ সদস্য কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এসময় মামলার ২ আসামিকে গ্রেপ্তার করতে থানা পুলিশ সক্ষম হয়। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ পৌর শহরের মছতুরা এলাকায় এঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন-কদর আলী (৪৭), তাঁর ছেলে ইমন মিয়া (২৩)। প্রেপ্তারকৃতরা উপজেলা পূর্ব চানসির কাপন গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলা পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে নজরুল ইসলাম সঙ্গে আজ শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত কদর আলীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় কদর আলীর পক্ষের লোকজনের হামলায় নজরুল ইসলাম আহত হন। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কদর আলী ও তার ছেলে ইমন মিয়াকে আসামি করে ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি রেখে থানা মামলা দায়ের করেন। মামলা নং ১৬। মামলা দায়েরের পরপরই পুলিশ পৌর এলাকার মছতুরা এলাকায় আসামি গ্রেপ্তার অভিযান পরিচালনা করতে যায়। এসময় মামলার অভিযুক্তদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে থানা পুলিশের ৫ সদস্য কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এরপর থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ আসামি কদর ও ইমন কে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে।
এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, মারামারির একটি মামলার আসামিদের গ্রেপ্তার করতে থানা পুলিশ অভিযান চালায়। এসময় আসামিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার আদালতে প্রেরণ করা হবে।



