বিশ্বনাথ বিডি ২৪ || 11 December, 2018, 5:56 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান এর মনোনয়ন পত্র বৈধ্য ঘোষনা করা হয়েছে। মনোনয়ন পত্রে ক্রুটি দেখা দিলে মুহিবুর রহমান বিচারপতি হাসান আরিফের কোর্টে আপিল করলে আজ ৩টায় মনোনয়নপত্র বৈধ্য বলে ঘোষনা করা হয়েছে বলে মুহিবুর রহমান জানান। তিনি বলেন, আরো ২/৩ দিন সময় লাগবে প্রতিক পেতে।
সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান এরআগে ১৯৯১ সালেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। একইভাবে ২০১৪ সালেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করেন মুহিব।
১৯৮৫ সালে বিপুল ভোটে বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর উত্তান ঘটে মুহিবুর রহমানের। ১৯৯১ সালে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে মুহিব। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মকসুদ ইবনে আজিজ লামার কাছে পরাজিত হন তিনি। ২০০৯ সালে জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মুহিবুর রহমান। এরপর ২০০৯ সালে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।



