বিস্তারিত
  • সিলেট-২ আসনে প্রার্থীতা ফিরে পেলেন এনাম সরদার


    বিশ্বনাথ বিডি ২৪ || 11 December, 2018, 6:17 PM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪ ::হাইকোর্টে রিট করে সিলেট-২(ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন ড. এনামুল হক সরদার।
    আজ সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। সোমবার এনামুল হক সরদারের পক্ষে তার আইনজীবি হাইকোর্টে রিট পিটিশন করার পর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ শুনানী শেষে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তার মক্কেলের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। ড. এনামুল হক সরদারের পক্ষে হাইকোর্টে শুনানীতে অংশ গ্রহন করেন তার আইনজীবি এএম আমিন উদ্দিন, আতাউল গনি ও ব্যারিষ্টার রাজিব।
    প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সরদার সাংবাদিকদের বলেন, আজ (১১ ডিসেম্বর) আদালত থেকে আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করে নির্বাচন কমিশনে জমা দেবেন। এর পর প্রতিক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পরবেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ