

সিলেট ২ আসনে মাওলানা মো. আমির উদ্দিনের মনোনয়ন বৈধ
বিশ্বনাথ বিডি ২৪ || 02 December, 2018, 4:23 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪:: সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মো. আমির উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় সিলেট রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জেলা প্রশাসক) মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
সিলেট ২ আসন : লুনা ও অর্নবের মনোনয়নপত্র বৈধ
বিশ্বনাথ বিডি ২৪ || 02 December, 2018, 1:34 PM || বিশ্বনাথ, সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ ::আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার কাজী এমদাদুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য পূর্ব নির্ধারিত দিন রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে সারাদিন। ..... বিস্তারিত
ওসমানীনগরে এমপি এহিয়া চৌধুরীর গাড়িতে হামলা : গুলি
বিশ্বনাথ বিডি ২৪ || 02 December, 2018, 2:12 AM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মহাজোট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি’র গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ডিসেম্বর) রাত ১১টায় ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস এম আল মামুন। প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে- এমপি ইয়াহইয়া চৌধূরী বুরুঙ্গা ..... বিস্তারিত
সিলেট-২ আসন : ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বিশ্বনাথ বিডি ২৪ || 29 November, 2018, 6:51 PM || বিশ্বনাথ, সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জাতীয়পার্টি, খেলাফত মজলিসসহ অন্যান্য দলের ১২ জন প্রার্থী। তবে এই আসনটি জাতীয় পার্টিকে এবারো ছাড় দেওয়ায় আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়নি। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বুধবার। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে সিলেট জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের ..... বিস্তারিত
সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকাল থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে নগরীর মেন্দিবাগ এলাকায় রাস্তার একাংশ দখল করে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ..... বিস্তারিত
বিশ্বনাথ বিডি ২৪ ::সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে অধ্যাপক ড. এনামুল হক সরদার। বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, মো. জুনেদ আহমদ, মোতাহির আলী চৌধুরী, আরাফাত হোসেন, খালেদ সরদার, হাবিবুর রহমান বাবুল ..... বিস্তারিত
সিলেট-২ আসনে মুহিবুর রহমানের মনোনয়নপত্র দাখিল
বিশ্বনাথ বিডি ২৪ || 28 November, 2018, 5:53 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আবারও সতন্ত্র প্রার্থী হলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মুহিবুর রহমান। বুধবার বিকেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আছাবউদ্দিন, শেখ শহীদুল ইসলাম, সমর কুমার দাস, মিজানুর রহমান ..... বিস্তারিত
সিলেট ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইয়াহইয়া চৌধুরী
বিশ্বনাথ বিডি ২৪ || 28 November, 2018, 5:02 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বুধবার বিকাল সোয়া ৩টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এহিয়া চৌধুরী জাতীয় পার্টি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন। মনোনয়নপত্র জমাদানের সময় এহিয়া চৌধুরীর সাথে সিলেট জেলা জাপার সদস্য আরশ আলী বাবলু, ..... বিস্তারিত
সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী ও সন্তানের মনোনয়নপত্র জমা
বিশ্বনাথ বিডি ২৪ || 28 November, 2018, 4:41 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির আর্শিবাদ নিয়ে সিলেট-২ আসনে এক সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা ও তাঁর ছেলে আবরাব ইলিয়াস অর্ণব। বুধবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। তাহসিনা রুশদি লুনা ও আবরাব ইলিয়াস ..... বিস্তারিত
বিশ্বনাথ বিডি ২৪ :: সিলেট-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর সিলেটে ফিরেছেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা সেখানে তাঁকে সংবর্ধনা দেন। পরে ড. মোমেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও ..... বিস্তারিত