বিশ্বনাথ বিডি ২৪ || 17 October, 2026, 7:29 PM || প্রবাস, বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের ইস্ট লন্ডন শাখার সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের সাইদুর রহমান মিজান।মঙ্গলবার ১৩ অক্টোবর ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ওই যুবদলকে নেতাকে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান মিজান দেশে থাকাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বনাথ উপজেলা শাখার রাজনৈতির সাথে সম্পৃক্ত ছিলেন। ২০২২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে একপর্যায়ে যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার রাজনীতিতে সক্রিয় হন।
দীর্ঘদিন ধরে প্রবাসে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাইদুর রহমান মিজান নতুন কমিটিতে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় তার রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সাইদুর রহমান মিজানকে যুক্তরাজ্যের ইস্ট লন্ডন শাখার সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় যুবদল সভাপতি/সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।



