বিস্তারিত
  • বিশ্বনাথে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ : ইউপি চেয়ারম্যান ধলা মিয়াসহ আহত ৩০


    বিশ্বনাথ বিডি ২৪ || 27 September, 2026, 8:38 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে দফায় দফায় মসজিদের মাইকে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অনন্ত ৩০জন আহত হয়েছেন। আজ রবিবার বেলা ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে ভুরকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন-লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান,আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ,হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদি উদ্দিন, আলিম উদ্দিন। উভয় পক্ষের গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত শান্ত করে। এ রিপোর্ট সন্ধ্যায় লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষেতের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপি এ সংর্ঘষ চলে। এতে উভয় পক্ষের অন্তর ৩০জন আহত হন। সংর্ঘষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিত শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ