বিশ্বনাথ বিডি ২৪ || 13 October, 2026, 6:25 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন এসাসিয়েশনের পক্ষ থেকে তিন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা শেষে সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা প্রদান করা হয়। রোববার (১১ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের প্রাণসী রেস্টুরেন্টের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্টানে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ সালের দু’টি টুর্ণামেন্টর জন্য সর্ব-সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা ব্যাডমিন্টন এসাসিয়েশনের সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মবশ্বির আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী ও সংগঠনের সাবেক প্রতিষ্টতাকালীন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, লন্ডন প্রবাসী মতিউর রহমান ও বাহরাইন প্রবাসী সাইফুর রহমান।
এছাড়াও সংগঠনের উপদেষ্টা তারেক আহমদ খজির, সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইদ আহমদ ও সংগঠক তাজেক আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।



