বিশ্বনাথ বিডি ২৪ || 02 December, 2018, 4:41 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪:: সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় সিলেট রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জেলা প্রশাসক) মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।



