বিস্তারিত
  • বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তালেব আলীর দাফন সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 18 April, 2026, 12:46 AM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪ সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. তালেব আলীকে সম্পুর্ণ রাষ্ঠ্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
    শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ২টায় মরহুমের নিজ বাড়ী উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের তাতিকোনা গ্রামস্থ ঈদগাহে আরাফাতে জানাযার নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মো.তালেব আলীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে বিশ্বনাথ থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করা হয় এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    মাওলানা খলিলুর রহমানের ইমামতিতে জানাযার নামাজে অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ^নাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজামান নূর আসাদ, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন, সমাজসেবক মিজানুর রহমান সেলিম প্রমুখ।
    বীর মুক্তিযোদ্ধা মো. তালেব আলী ১৯৪০ সালে বিশ্বনাথ ইউনিয়নের তাতিকোনা গ্রামে জন্মগ্রহন করেন। বাবা ইউসুফ আলী ও মাতা ময়না বিবি দম্পতির পুত্র মো. তালেব আলী ছিলেন ২য় সন্তান। তিনি ১৯৭১ সালে দেশকে শক্রমুক্ত করতে যুদ্ধে অংশনেন। মুক্তিযোদ্ধের ৫নং সেক্টরে মীর শওকত আলীর নেতৃত্বে যুদ্ধের রণাঙ্গণে বীরত্বের সাথে যুদ্ধ করে একটি স্বাধীন দেশ উপহার দিতে অসামান্য অবদান রাখেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। গত বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা মো. তালেব আলী ৮৬ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরপাওে পাড়ী জমান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ