বিস্তারিত
  • বিশ্বনাথ পৌরবাসীকে মেয়র প্রার্থী শাহ তাজুলের ঈদ শুভেচ্ছা


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 May, 2026, 6:19 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ পৌরসভাসহ দেশ-বিদেশের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য প্রবাসী, তরুণ সমাজসেবক শাহ তাজুল ইসলাম। তিনি পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন।
    তিনি বলেন, পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার পথচলার শক্তি। আগামী বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনাদের আন্তরিক সমর্থন, পরামর্শ ও দোয়া কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব বিশ্বনাথ পৌরসভা গঠনে কাজ করতে চাই।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ