বিস্তারিত
  • ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী সুহেব মিয়ার শুভেচ্ছা


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 March, 2026, 8:40 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডবাসী’সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুহেব আহমদ।

    ওয়ার্ডের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে ৩নং ওয়ার্ডকে বিশ্বনাথ পৌরসভার একটি মডেল ওয়ার্ডে রুপ দিতেই আসন্ন নির্বাচনে ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হচ্ছেন বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির ১নং ওয়ার্ডের কমিশনার সুহেব মিয়া। বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের সহযোগীতা নিয়ে ও ব্যক্তিগত উদ্যোগে বিগত সময়ে করোনা-বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় নিজ ওয়ার্ডের তথা এলাকার মানুষকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে কখনই পিছু হটেন নি বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল (বি.এফ.সি) স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর সহ সভাপতি সুহেব মিয়া। সুহেব মিয়া পৌর শহরের ভোগশাইল গ্রামের মরহুম মকরম আলী ও রুকিয়া বেগম দম্পত্তির পুত্র। বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুহেব আহমদ এক শুভেচ্ছা বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক সদ্ভাব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করুক এবং সকলের জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। তিনি ৩নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ