বিস্তারিত
  • বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


    বিশ্বনাথ বিডি ২৪ || 27 March, 2026, 9:06 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে ফারজানা খাতুন নামের ৫ বছর বয়সি শিশুকন্যা পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বিশ্বনাথ পৌর এলাকার মুফতিরগাওঁ গ্রামের রুবেল মিয়ার মেয়ে। (২৭ মার্চ) শুক্রবার সকাল নয়টার দিকে নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

    স্থাণীয়রা জানান, পরিবারের অজান্তে সকালে কোনো এক সময় বাড়ির পাশ্ববর্তি পুকুরে পড়ে যায়। হঠাৎ পরিবারের লোকজন শিশুকন্যা খোজাখুজি করতে থাকেন। অনেক খোজাখুজির পর পুকুরের পানিতে তাকে পাওয়া যায়। দ্রুত পানিতে থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকে তাকে মৃত ঘোষনা করেন। বিশ্বনাথ থানার এসআই স্বপন কুমার পুকুরে শিশু কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ