বিস্তারিত
  • ওসমানীনগর উপজেলাবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কায়েসের শুভেচ্ছা


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 March, 2026, 12:30 AM || সিলেট


    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওসমানীনগর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, অভিবক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, রাজ্জাক-রাবিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপি নেতা, শিক্ষানুরাগী মোহাম্মদ আবুল কায়েস। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি ওসমানীনগর উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ আবুল কায়েস বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। ওসমানীনগরের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই আনন্দের দিনে আমি ওসমানীনগর উপজেলার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা।
    তিনি আরো বলেন, ওসমানীনগর উপজেলা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন,আমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং মিলেমিশে একটি সুন্দর ওসমানীনগর উপজেলা গড়ে তুলি। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করে বলেন, “ঈদ মোবারক, আমাদের ওসমানীনগর উপজেলা হোক সম্প্রীতির।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ