বিস্তারিত
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিবাদে বিশ্বনাথ পৌর বিএনপির মহড়া


    বিশ্বনাথ বিডি ২৪ || 18 November, 2026, 8:03 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক::দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে পৌর বিএনপির নেতৃবৃন্দ পৌরশহরে মহড়া দিয়েছে। মহড়াটি বাসিয়া সেতুর সামন থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বিএনপির সভাপতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
    মহড়ায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গৌছ খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, আয়না মিয়া, আব্দুল আহাদ, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষক দলের আহবায়ক নুর আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, বিএনপি নেতা হেলাল উদ্দিন, আব্দুর করিম, কলা মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুসলিম আলী, যুবদল নেতা সাদেক আলী, জাকির মিয়া, সেবুল আহমদ, সাইদুর রহমান প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ