বিস্তারিত
  • বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে নির্মাণাধীন ওয়ান পাউন্ড হাসপাতাল দেখে মুগ্ধ ব্রিটিশ এমপি ইমরান


    বিশ্বনাথ বিডি ২৪ || 12 November, 2026, 9:41 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে নির্মাণাধীন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল দেখে দারুণ মুগ্ধ ব্রিটিশ এমপি ব্যারিস্টার ইমরান হোসেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অপরাহ্নে তিনি সিলেটের বিশ্বনাথে নির্মাণাধীন এই হাসপাতাল পরিদর্শন করতে আসেন। পরিদর্শনকালে ব্রিটেনের ব্রাডফোর্ড ইস্টের একাধিকবারের নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্টের এমপি ব্যারিস্টার ইমরান হোসেন বলেছেন, হসপিটাল নির্মাণ করা সত্যি এক মহতি উদ্যোগ। যারা এ মহতি উদ্যোগ নিয়ে দি ওয়ান পাউন্ড হসপিটাল নির্মাণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশ্বনাথের মত জায়গায় হসপিটাল নির্মাণ হলে উপকৃত হবে পুরো উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ ও দরিদ্র মানুষরাও। আমি এই হসপিটালের উন্নতি ও সফলতা কামনা করছি। তিনি আরো বলেন, আমি ব্রিটেনে যে এলাকার এমপি সেই এলাকার অধিকাংশ মানুষ বিশ্বনাথী ও সিলেটী। তাই তাদের অনেকেই এই হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছেন যেনে আমি খুবই খুশি। আশা করি সিলেট অঞ্চলের প্রবাসীরা এবং সমাজের বিত্তবানরা এই হাসপাতাল নির্মাণে সহযোগিতা করবেন। পাকিস্তানী বংশোদ্ভুত ব্রিটিশ এই এমপি বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল পরিদর্শন পূর্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


    হসপিটালের কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলর হাসানুজামান খান। হসপিটালের পিআইসি কমিটির সদস্য ওহিদুর রহমান সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পুরান বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন হসপিটালের চেয়ারপার্সন (সিইও) ডাক্তার শানুর আলী মামুন, হসপিটালের বাংলাদেশ কো-অর্ডিনেটর, বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আসবাব হোসেন রাজা, হসপিটালের পিআইসি কমিটির সদস্য গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, সংগঠক হাজী ফজলুর রহমান, রাজন আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ