বিশ্বনাথ বিডি ২৪ || 18 November, 2026, 7:11 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৮ জন ও জামায়াতে ইসলামি ১জনসহ ৯ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ফেষ্টুন,ব্যানার, লিফলেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। উপজেলা জামায়াত একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের এ্যাসিসটেন্ট সেক্রেটারী আব্দুল রহিমকে ঘোষনা করলেও এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এখনও তাদের দল থেকে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করেনি। দলের মনোনয়ন প্রত্যাশি অনেক নেতারা দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন দৌঁড়ঝাঁপ। বিএনপি থেকে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছি কিনা এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া বলেন, দল থেকে একক প্রার্থী দেয়া হবে। তবে এখনও প্রার্থী চুড়ান্ত করা হয়নি। তৃনমুল নেতাকর্মীদের সাথে আলাপ-আলোচনা করে সিলেট ২ বিশ^নাথ-ওসমানীনগর আসনের সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর ম্যাডাম শিগগির নাম ঘোষনা করবেন।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী বলেছেন, আমাদের দল থেকে একক চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। তিনি ইতিমধ্যে তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় নির্বাচনী এলাকায় কাজ করছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, সিনিয়র সহসভাপতি মো. ছোট মিয়া, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. ফরিদ আলী, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহসভাপতি বাছির খান, দেওকলস ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন তালুকদার, বিশ^নাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, ফ্রান্স যুবদলের সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান সাজ্জাদ, জামায়াতের একক চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের এ্যাসিসটেন্ট সেক্রেটারী আব্দুর রহিম।
নির্বাচনে দলীয় প্রার্থী চুড়ান্তের ব্যাপারে আমার সিলেটকে সিলেট ২ আসনের সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর বলেন, আমাদের দলের তৃণমুল নেতাদের সাথে আলোচনা চলছে। আলোচনা শেষে আমরা বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করব।



