বিস্তারিত
  • বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের মহড়া


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 November, 2026, 7:09 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে, সিলেটের বিশ্বনাথে মহড়া দিয়েছে উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের একাংশ। আজ বৃহষ্পতিবার (১৯) নভেম্বর বিকাল আড়াইটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতাকর্মীরা এ মহড়া দেন। লাঠিসোটা নিয়ে বিশ্বনাথ পুরানবাজার থেকে মহড়া শুরু করে কারিকোনা রোড ঘুরে বাসিয়া সেতুতে গিয়ে শেষ হয়।
    সেতুতে জমায়েত হয়ে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অতীতে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত করেছে। তাদের কোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
    উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদ আলী শিপলু’র নেতৃত্বে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক সৌরভ আহমদ লাকি, সেচ্ছাসেবকদল নেতা হারিছ আলী, কালা মিয়া. তোফায়েল শিকদার, সুহেল আহমেদ সাগর, বাদশা মিয়া, কাওছার আহমেদ রাজীব, সুমন আহমদ, নরুল ইসলাম, শফিকুল ইসলাম, সেবুল আহমেদ, সুহেল আহমদ, রিপন, ইসলাস, ফারজুল, খোয়াজ আলী, আবদুল্লাহ, নিয়াজুল হক, ওমর, জিল্লুর রহমান, রিয়াজুল ইসলা, মতছির প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ