বিস্তারিত
  • বাসিয়া সেতুর সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রবাসী রেজার প্রশংসনীয় উদ্যোগ


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 November, 2026, 9:59 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: প্রবাসী অধ্যূষিত সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বাসিয়া সেতুর সৌন্দর্য ফিরিয়ে আনতে নিজ উদ্যোগে সেতুর রং করিয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন পর্তুগাল প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক এম. অলিউর রহমান রেজা।

    তিনি বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের সন্তান এবং পর্তুগাল বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব।

    তাঁর এই মহৎ উদ্যোগে নতুন রূপ ফিরে পেয়েছে বাসিয়া সেতু। রং করার পর সেতুটি দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে বিকেলবেলা আশপাশের এলাকার মানুষ এখানে এসে কিছুটা সময় কাটাতে পারবেন, উপভোগ করতে পারবেন সেতুর সৌন্দর্য ও মনোরম পরিবেশ।

    বিশ্বনাথের সৌন্দর্য বৃদ্ধি এবং জনসাধারণের জন্য সুন্দর পরিবেশ তৈরিতে তাঁর এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

    এম. অলিউর রহমান রেজার এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তাঁর এমন জনকল্যাণমূলক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার আহবান জানান বিশ্বনাথবাসী। মানুষের কল্যাণে এমন উদ্যোগ হোক অন্যদের জন্য অনুপ্রেরণা।

    ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ