বিশ্বনাথ বিডি ২৪ || 14 November, 2026, 10:03 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে শুক্রবার রাতে রামপাশা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেছেন রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন। আমতৈল জামে মসজিদের সাবেক মোতায়াল্লি রইছ উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা নিয়াজুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিএনপি নেতা মাহতাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জিয়া উদ্দিন, হাফিজ ইমামুল হক, বুরহান উদ্দিন, সিরাজুল ইসলাম, আনা মিয়া, খলিলুর রহমান, কবির আহমদ, রব মিয়া, সায়েক মিয়া, ফয়জুল হক, আনোয়ারুল হক, আঙ্গুর মিয়া, তৈয়বুর রহমান, কবির মিয়া, শুকুর আলী, লায়েছ মিয়া। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ শামছুল ইসলাম।



