বিশ্বনাথ বিডি ২৪ || 05 November, 2026, 7:34 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নে আমেরিকা প্রবাসী, গোলাম রাব্বানী ফাউন্ডেশন ইউ,এস,এ ইনক এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ঠ সমাজসেবক গোলাম রাব্বানীর পক্ষ থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে লামাকাজি ইউনিয়নে প্রবাসীর কোনাউরা নোয়াগাঁও গ্রামের বাড়ীতে সুবিধা বঞ্চিত কৃষকদের মধ্যে গোলাম রাব্বানী ফাউন্ডেশন বাংলাদেশ কমিটির ব্যবস্থাপনায় সার ও বীজ বিতরণ করা হয়।
সৌদি আরব প্রবাসী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন।
ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী কবির উদ্দিন, আমির উদ্দিন, জামাল আহমদ, আবুল কাশেম, সেবুল মিয়া, ছোয়াব আলী।
অনুষ্ঠানে লামাকাজি ও দৌলতপুর ইউনিয়নের ভুরকি, সিংরাওলী, ইসবপুর, লেনকাটা নোয়াগাঁও, মুন্সিরগাঁও, সাতপাড়া, কোনাউরা নোয়াগাঁও, সিঙ্গেরকাছ, ছিছরাওলীসহ ৯টি গ্রামের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।



