বিশ্বনাথ বিডি ২৪ || 19 November, 2026, 6:54 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে পশ্চিম বিশ্বনাথের সার্বিক উন্নয়নের দাবী জানিয়েছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে (১৯ নভেম্বর) বিশ^নাথ পৌরসভার শরিষপুর গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী মো. ছাতির আলীর বাড়ীতে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও বিশ্বনাথ-ছালিয়া রাস্তার উন্নয়নে আয়োজিত সমন্বয় সভায় এলাকাবাসী এই দাবী জানান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন, বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষানুরাগী গোলজার খান।
হাজী মো. ছাতির আলীর সভাপতিত্বে সভায় বক্তারা, দ্রুত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ শুরু এবং খানা-খন্দকে ভরপুর বিশ্বনাথ-ছালিয়া রাস্তা প্রসস্থ ও সংস্কার করে এলাকাবাসীর দূর্ভোগ লাগব করার জন্য স্থানীয় সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর ও সরকারের কাছে জোরদাবী জানিয়েছেন।
বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মাওলানা আব্দুল মতিন ও বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজার যৌথ পরিচালনায় সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপি’র সভাপতি হাজী মো. আব্দুল হাই, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্ঠার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. গৌছ খান, বিশ^নাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, ব্যবসায়ী তালুকদার ফয়জুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, বিশিষ্ঠ মুরব্বী মছদ্দর আলী।
এসময় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইসমাঈল আলী, পৌর বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, আয়না মিয়া, প্রবাসী সাজ্জাদুর রহমান, পৌর কৃষক দলের সদস্য সচিব আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, তহুর উদ্দিন, হেলাল উদ্দিন, কবির আহমদ, আরশ আলী, লিটন মিয়া, মনছুর আহমদ, ইমাম উদ্দিন, নানু মিয়া, বিশিষ্ঠ ব্যবসায়ী ফয়জুর রহমান, সমাজসেবক বশির উদ্দিন আহমদ, তাহির আলী, আকবর আলী মিলন, আঙ্গুর খান, মিজানুর রহমান, ফয়জুর রহমান, সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্ছু, জামায়াত নেতা মাষ্ঠার মাহফুজুল রহমান বাবুল, তালেব আহমদ গোলাপ, মাওলানা ফখরুল ইসলামসহ স্থানীয় এলাকার মুরব্বীয়ান ও যুবসমাজের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মজম্মিল আলী।




