বিশ্বনাথ বিডি ২৪ || 30 June, 2026, 7:40 PM || বিশ্বনাথ, রাজনীতি
বিশ্বনাথবিডি২৪:: যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে নর্থ ইউকের হাল ও ইষ্ট রাইডিং জোন এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে বিশ্বনাথ পুরান বাজারের সুপরিচিত মুখ, ড্রিম ওয়ারিওরস ক্রিকেট ক্লাব বিশ্বনাথের চেয়ারম্যান ও সাবেক মদন মোহন কলেজ ছাত্রদল নেতা মো. সামছুল ইসলাম নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য, হাল এবং ইষ্ট রাইডিং শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দলের দায়িত্ব অর্পনের জন্য সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম বলেন, তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় তিনি দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। প্রবাসে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন।
একই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ভাই ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী ভাই কে আমার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার জন্য । এছাড়া আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই হাল ও ইষ্ট রাইডিং যুবদলের নবনির্বাচিত সভাপতি গোলাম রাব্বি ভাইসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে। পরিশেষে আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।



