বিস্তারিত
  • বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আহাদের শুভেচ্ছা


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 March, 2026, 9:22 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ পৌরসভা ৩নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, কাউন্সিলর পদপ্রার্থী, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী, তরুণ সমাজকর্মী আব্দুল আহাদ। বিশ্বনাথ পৌরসভার একটি মডেল ওয়ার্ড করতে আসন্ন নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হচ্ছেন আব্দুল আহাদ। তিনি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের সহযোগীতা নিয়ে ও ব্যক্তিগত উদ্যোগে বিগত সময়ে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্ঠা করে যাচ্ছেন।
    আব্দুল আহাদ পৌরসভা উজান-মসলা বৈদ্য কাপন গ্রামের মরহুম আরশ আলী মেম্বারের পুত্র। পৌরসভার ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আহাদ এক শুভেচ্ছা বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে পারষ্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ করুক। তিনি ৩নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ