বিশ্বনাথ বিডি ২৪ || 19 March, 2026, 12:07 AM || বিশ্বনাথ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী , যুক্তরাজ্য প্রবাসী, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আখলু মিয়া চৌধুরীর ছেলে ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সুহেল আহমদ চৌধুরীর ছোট ভাই সুমন পারভেজ চৌধুরী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, এক শুভেচ্ছা বার্তায় সুমন পারভেজ চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। বিশ্বনাথের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই আনন্দের দিনে আমি বিশ্বনাথ উপজেলার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা। তিনি আরো বলেন, বিশ্বনাথ উপজেলা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন,আমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং মিলেমিশে একটি সুন্দর বিশ্বনাথ উপজেলা গড়ে তুলি। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করে বলেন, “ঈদ মোবারক, আমাদের বিশ্বনাথ উপজেলা হোক সম্প্রীতির।



