বিস্তারিত
  • বিশ্বনাথে গাঁজা ব্যবসায়ীর হাতে যুবক খু ন : ঘাতক গ্রে ফ তা র


    বিশ্বনাথ বিডি ২৪ || 22 August, 2025, 5:42 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে প্রতিবাদ করায় গাঁজা ব্যবসায়ীর চাইনিজ কুড়ালের কুপে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। খুন হওয়া ওই মাছ ব্যবসায়ী উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮)। আজ শুক্রবার জুম্মার নামাজের আগে একই গ্রামের সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দোকানে এই ঘটনাটি ঘটেছে।
    ওই দোকানে একই গ্রামের আইনউদ্দিনের ছেলে আনহার আলী (৩০) নামের গাঁজা ব্যবসায়ী তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপ মেরে খুন করে। এঘটনায় ঘাতক আনহার আলীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ।
    স্থানীয়রা জানান, সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দাকানে তারা দু’জন বসে আড্ডা দেয়। এসময় বাকিতে গাঁজা বিক্রি করে টাকা না পেয়ে কাস্টমারদেরকে গালমন্দ শুরু করে গাঁজা ব্যবসায়ী আনহার আলী। এসময় খুন হওয়া রবিউল ইসলাম গালমন্দের প্রতিবাদ করায় প্রথমে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে আনহার মিয়া বাড়িতে গিয়ে চাইনিজ কুড়াল এনে পেছন দিকে পিটের ডান পাশে (উপরে) কুপ দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে মাছ ব্যসায়ী রবিউল ইসলাম।
    খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ও থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় জনতার হাতে আটক ঘাতক আনহার মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এঘটনায় খুন হওয়া রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পূর্ব শক্রতার জের ধরে মারামারির এক পর্যায়ে ঘাতক আনহার আলী জিআই পাইভ দিয়ে রবিউল ইসলামের পিটে আঘাত করলে সে মারা যায়। খুনের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ