বিস্তারিত
  • বিশ্বনাথের দশঘর ইউ/পি নির্বাচনে প্রচারণায় এবারও প্রবাসী প্রার্থী


    বিশ্বনাথ বিডি ২৪ || 11 June, 2026, 10:10 PM || বিশ্বনাথ


    তজম্মুল আলী রাজু/ মাজহারুল ইসলাম সাব্বির:- ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রবাসী অধ্যূষিত সিলেটের বিশ্বনাথ উপজেলা। ওই উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদের মেয়াদ থাকলেও দশঘর ইউনিয়ন পরিষদের মেয়াদোত্তীর্ণ হয়েছে। এ কারণে নির্বাচনের আভাস পেয়ে দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন অংশ নিতে মাঠে কাজ করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের মোট ৯ জন প্রার্থীর নাম আলোচনায় এসেছে। এরমধ্যে ৩ জন প্রবাসী রয়েছেন। বিগত ২০০৩ সালে এই ইউনিয়নে ১ম প্রবাসী হিসেবে হাজী সফিক উদ্দিন আহমদ নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। যার জন্য এবারও প্রবাসী প্রার্থীদের মধ্যে আগ্রহ বেশী। শেষ মুহুর্তে বিশ্বনাথের সর্বাধিক প্রবাসী অধ্যূষিত এলাকা হিসেবে পরিচিত দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসী প্রার্থীর সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    জানাগেছে, হযরত শাহজালাল (রহ.) অন্যতম সফর সঙ্গী শাহ চান্দ (রহ.) ও শাহ কালু (রহ.) স্মৃতি বিজড়িত দশঘর ইউনিয়নটি বিশ্বনাথের সবচেয়ে বেশী প্রবাসী অধ্যূষিত জনপদ। এ কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসী প্রার্থীদের আগ্রহ যেমন বেশী থাকে, তেমনি বিদেশে অবস্থানরত প্রবাসী দশঘরবাসীর আগ্রহের কমতি নেই। তাই নির্বাচন আসলে প্রবাসীরা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে সেখানে বসে কলকাটি নাড়েন। বিগত সময়ে বিশ্বনাথের অন্যান্য ইউনিয়ন পরিষদের তুলনায় এই ইউনিয়নের প্রার্থীদেরও বিরাট অংকের বাজেট করতে হয়। ৩৭টি গ্রাম নিয়ে গঠিত দশঘর ইউনিয়ন। গ্রামগুলো হচ্ছে, দশঘর, লোহারসপুর, করমারগাঁও, একানারাইন, সাড়ইল, ভাটিপাড়া, কামারগাঁও, দশঘর নোয়াগাঁও, ছিক্ষারগাঁও, নিহালের নোয়াগাঁও, সমেমর্দান, কাশিমপুর, নাছুনি, বরুনী, আউশপুর, জীবনপুর, রায়খেলি, চান্দভরাং, বাইশঘর, করচাখেলি, বল্লবপুর, বিষ্ণুপুর, বাউসী, মান্দারুকা, ধরারাই, শাহবাজপুর, কৈতব কাপন, টিল্লাপাড়া, ঘাঘটিয়া, কালাপানি, ইসব দাউদপুর, চৈতননগর, ছালিয়া, লহরী (একাংশ), ফুফিরপাড়, বারামপুর, পূর্ব দশঘর, চক কাশিমপুর, পূর্ব বরুণী, নোয়াগাঁও।

    ২০২০ সালের ২৯ অক্টোবর দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জবেদুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন তরুণ এমাদ উদ্দিন খান। দশঘর ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় ওই ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে চেয়ারম্যান প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান, যুক্তরাজ্য প্রবাসী হরুপ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিন মধু মিয়া, দশঘর ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, দশঘর ইউনিয়ন বিএনপির আহবায়ক শিহাব আহমদ, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, হেলাল মিয়া সদস্য সচিব ইমাম উদ্দিন, ফান্স প্রবাসী রায়হান আহমদ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সামাজিক মাধ্যম ফেসবুক, ব্যানার, ফেষ্টুনের মাধ্যমে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    অন্যদিকে, উপজেলার বাকী ৭টি ইউনিয়ন পরিষদের মেয়াদ থাকলেও পিছিয়ে নেই লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে দেখা যাচ্ছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ