বিস্তারিত
  • বিশ্বনাথে ৫ শতাধিক পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 May, 2026, 8:29 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথের বিভিন্ন এলাকার ৫ শতাধিক অসহায় পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। আলহাজ্ব হুশিয়ার আলী-জমিলা বিবি ও ছুরাব আলী অরফান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী, ট্রাস্টের ট্রাষ্ঠি আলহাজ্ব এখলাছুর রহমান শাহাব উদ্দিনের ব্যবস্থাপনায় ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার শরিষপুর গ্রামে (মহাজন বাড়ীতে) সোমবার (২৫ মে) ওই বস্ত্র বিতরণ করা হয়।
    বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে ও সুনামগঞ্জের হাসাউরা দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ মাওলানা ক্বারী উমর ফারুক বিপ্লবীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মছদ্দর আলী, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আরশ আলী রেজা, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, শিক্ষানুরাগী মাওলানা ফখরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, বাবুল ইসলাম, আয়না মিয়া, সংগঠক ফয়ছল আহমদ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ