বিশ্বনাথ বিডি ২৪ || 02 December, 2018, 2:12 AM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মহাজোট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি’র গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ডিসেম্বর) রাত ১১টায় ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস এম আল মামুন।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে- এমপি ইয়াহইয়া চৌধূরী বুরুঙ্গা এলাকা থেকে সিলেট শহরে ফেরার পথে বুরুঙ্গা বাজারে আসামাত্র তাঁর গাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। এসময় এমপি পাল্টা কয়েক রাউন্ড গুলি করলে ও তার সঙ্গে থাকা লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় আতংকিত হয়ে বুরুঙ্গা বাজারে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন।
এব্যাপারে এমপি ইয়াহইয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



