বিস্তারিত
  • বিশ্বনাথে গোলজার খানকে নাগরিক সংবর্ধনা : আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অতুলনীয় ….তাহসিনা রুশদীর এমপি


    বিশ্বনাথ বিডি ২৪ || 21 November, 2026, 8:19 PM || বিশ্বনাথ



    নিজস্ব প্রতিবেদক::
    সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অবদান অতুলনীয়। তাদের অবদান জাতী কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। সদূর যুক্তরাজ্য থেকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মত সংগঠনগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, যোগ্যতার ভিত্তিতে যুক্তরাজ্যে বিশ্বনাথের সর্ববৃহৎ সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাসের নির্বাচনে গোলজার খান চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। আমি প্রত্যাশা করি গোলজার খান বিশ্বনাথে শিক্ষার প্রসারে ও আর্থসামাজিক উন্নয়নে সকল প্রবাসীদের নিয়ে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। শনিবার (২১ নভেম্বর) সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত চেয়ারপার্সন গোলজার খানের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গোলজার খান বলেন, আমরা পরিবার পরিজন নিয়ে প্রবাসে থাকলেও আমাদের মন-প্রাণ দেশে থাকে। নিজ মাতৃভূমির প্রতি প্রবাসীদের ভালবাসার কোন কমতি নেই। এদেশের মাটি ও মানুষের জন্য কিছু করতে পারলে আমরা প্রশান্তি অনুভব করি। প্রত্যেক প্রবাসী চায় মাতৃভূমি উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাক এবং এদেশের মানুষ সর্বদা সুখ ও শান্তিতে থাকুক।


    সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ-বিন-কাশেম, বিশ্বনাথ সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য সফিক উদ্দিন, গোলাম হোসেন, আব্দুল কাইয়ুম, মুমিন খান মুন্না, আব্দুর রব, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে।
    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ কাওছার খান ও সুরমান খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সামসুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল, জেলা উলামা দল নেতা মাওলানা মাহমুদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা।
    শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াছিন আহমদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া আরও ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানায় জাসাস ও জিয়া মঞ্চের নেতৃবৃন্দন্দসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালীশ ব্যক্তিত্ব গোলাব খান, ব্যবসায়ী হাজী সাতির আলী, বিএনপি নেতা আব্দুল মান্নান রিপন, খছরু মিয়া, তালুকদার গিয়াস উদ্দিন, এম. কয়েছ মিয়া, আব্দুর রব সরকার, ফারুক মিয়া, ইকবাল হোসাইনসহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ