বিস্তারিত
  • বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গোলজার খানের নাগরিক সংবর্ধনা শনিবার


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 November, 2026, 8:33 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: আগামীকাল শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় বিশ্বনাথে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত চেয়ারপার্সন গোলজার খানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে । বিশ্বনাথ উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর।
    বেলা ২টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বনাথের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।
    বিশ্বনাথের শিক্ষা ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদানকে সম্মান জানানো এবং নবনির্বাচিত চেয়ারপার্সনকে অভিনন্দিত করার লক্ষ্যে উপজেলাবাসীর পক্ষ থেকে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার সকল শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ