বিশ্বনাথ বিডি ২৪ || 20 November, 2026, 8:09 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: ‘আপা আপা করিস না, তোদের আপা আর আসবেনা’ কিংবা ‘মন্ত্রীর বাসায় হামলা কেন, শেখ হাসিনা জবাব দে’ এরকম নানান মুখরোচক এবং প্রতিবাদী স্লোগানে স্লোগানে মুখরিত ছিল বিশ্বনাথের রাজপথ। আজ শুক্রবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিশ্বনাথের রাজপথে বিএনপির নেতাকর্মীরা এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে। শুক্রবার ভোরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবিরের সিলেট নগরের দাড়িয়াপাড়ার বাসায় ককটেল ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটের বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলকালে এমন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি বিশ্বনাথ উপজেলা রেজিস্ট্রি অফিসের সামন থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার উস্কানিতে দেশের বিভিন্ন স্থানে নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সিলেটের কৃতি সন্তান হুমায়ুন কবিরের বাসায় অতর্কিতভাবে ককটেল ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান।
বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রুমেল আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দীন মধু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্মসম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা, দেওকলস ইউনিয়ন পরিষদের সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, এ টি এম নূর উদ্দিন,কয়েছ মিয়া, রফিকুল আলম ইকবাল, সাইফুল ইসলাম ফরহাদ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আংগুর আলী মেম্বার, আফতাব উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক তাজুল ইসলাম সাজু, পৌর যুবদলের যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন সজিব, নিজাম উদ্দিন, ইলিয়াস মিয়া, আব্দুস সামাদ জামাল, দেলোয়ার হোসেন, বেলাল আহমদ, তারেক আহমদ, সুহেল মিয়া
সাদ উদ্দিন, মুকিদ খান, সুলতান রাজ, সুলতান মারজান, সাফি, আশিক আলী, বদরুল, শাহিন, আদহাম হোসেন, আনছার আলী, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, নিয়াজুল হক, জসেল আহমদ, ছাব্বির আহমদ, ছাত্রদল নেতা নাঈম আহমদ, তামজিদ, রিজু আহমদ প্রমুখ।



