বিশ্বনাথ বিডি ২৪ || 06 January, 2019, 7:50 PM || জাতীয়
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের সরকার গঠিত হতে যাচ্ছে। ড. একে আবদুল মোমেনকে পররাষ্ট্র সহ ৪৬ সদস্যের এই মন্ত্রিসভায় একেবারেই নতুন মুখ ২৭ জন। একেবারে নতুনদের মধ্যে পূর্ণমন্ত্রী নয়জন, প্রতিমন্ত্রী ১৫ জন এবং উপ-মন্ত্রীর তিনজনই নতুন। নতুন মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্রে এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই ড. একে আবদুল মোমেন।
মো. তাজুল ইসলাম পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, টিপু মুনশিকে বাণিজ্য মন্ত্রণালয়ের, গোলাম দস্তগীর গাজীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে শিল্প মন্ত্রণালয়ের, শ ম রেজাউল করিমকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের, শাহাবুদ্দিনকে পরিবেশ মন্ত্রণালয়ের, মো. নূরুল ইসলাম সুজনকে রেলপথ মন্ত্রণালয়ে, ড. আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রণালয়ের, হাছান মাহমুদ তথ্য মন্ত্রণালয়ের, ড. দীপু মনি শিক্ষায় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা।
নতুন প্রতিমন্ত্রী
কামাল আহমেদ মজুমদারকে শিল্প প্রতিমন্ত্রীর , ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণের প্রতিমন্ত্রী, খালিদ মাহমুদ চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জাহিদ আহসান রাসেলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, আশরাফ আলী খান খসরুকে মৎস্য ও প্রাণিসম্পদের মো. জাকির হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষায়, ডা. এনামুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের, অধ্যক্ষ ফরহাদ হোসেনকে জনপ্রশাসনের, স্বপন ভট্টাচার্যকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে, জাহিদ ফারুককে পানি সম্পদে, ,মুরাদ হাসানকে স্বাস্থ্যে, শরীফ আহমেদকে সমাজকল্যাণ, কেএম খালেদকে সংস্কৃতি, মাহবুব আলীকে বিমান, শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর, শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা বেগম মন্নুজান সুফিয়ানকে এবারও শ্রম ও কর্মসংস্থানের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপ-মন্ত্রী তিনজনই নতুন
বাগেরহাট-৩ থেকে নির্বাচিত বেগম হাবিবুর নাহারকে পরিবেশ, শরীয়তপুর-২ এর সংসদ সদস্য এনামুল হক শামীমকে পানি সম্পদে টেকনোক্র্যাট কোটায় মহিবুল হাসান চৌধুরীকে (নওফেল) শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।



