বিস্তারিত
  • নারী মাদক ব্যবসায়ী আটক


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 November, 2018, 8:04 PM || জাতীয়


    আদিতমারীতে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নারী মাদক ব্যবসায়ী শাহিদা বেগম (৪৫) উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণবালাপাড়া গ্রামের ইয়াকুব আলী ওরফে সানু মিয়ার স্ত্রী।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণবালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহিদাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
    পুলিশ আরও জানান, দীর্ঘদিন ধরে সবার চোখ ফাঁকি দিয়ে শাহিদা মাদক ব্যবসা করে আসছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ