বিস্তারিত
  • মানহানির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন ২০ মে


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 April, 2018, 7:44 PM || জাতীয়


    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে করা মানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২০ মে ধার্য করেছে আদালত।
    আজ মঙ্গলবার ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন।
    ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কীত মন্তব্য করেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ