বিশ্বনাথ বিডি ২৪ || 24 February, 2018, 11:30 AM || জাতীয়
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে অংশ নিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করেছে পুলিশ।
কার্যালয়ের সামনে থেকে মিছিল করার সময় বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তাদেরকে আটক করে পল্টন থানায় নেয়া হয়েছে।
বিস্তারিত আসছে…



