বিস্তারিত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায় ছিনতাইকারী’


    বিশ্বনাথ বিডি ২৪ || 24 February, 2019, 7:28 PM || জাতীয়


    ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ অস্ত্রধারীরা দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন জাসদের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল। তিনি জানিয়েছেন, বিমানে থাকা ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়।

    বিকেল তিনটা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে বিমানটি। সেখান থেকে দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নিরাপদে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে রেখেছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

    ঘটনাস্থল থেকে একাধিক সূত্র বলছে, বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে।

    সিভিল অ্যাভিয়েশন সচিব মহিবুল হক জানিয়েছেন, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। বর্তমানে বিমানের ভেতরে আছেন একজন সন্দেহভাজন ও ২ জন ক্রু।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ