বিস্তারিত
  • অভিনেত্রী হিনা খান মুসলিম হয়েও বিকিনিতে জলকেলী, সমালোচনায় তোলপাড়


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 November, 2018, 4:40 PM || মিডিয়া


    সালমান খানের ‘বিগ বস’ দিয়ে পরিচিতির যাত্রা শুরু। একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি’ ছবি দিয়ে জনপ্রিয়তা পান অভিনেত্রী হিনা খান। বর্তমানে তাই সময়টা বেশ ভালোই কাটছে তার।
    সম্প্রতি মালদ্বীপে গিয়েছেন বেড়াতে। সঙ্গে নিয়ে গেছেন বয়ফ্রেন্ডকে। সেখানে দুজনে ঘুরে বেড়াচ্ছেন, উড়ে বেড়াচ্ছেন মুক্ত পাখির মতো। তুলছেন ছবি। বেশ কিছু ছবি সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন হিনা।
    আর সেসব ছবি সামনে আসতেই কমেন্ট বক্সে আছড়ে পড়ছে শব্দেবোমা। একের পরে এক তির্যক মন্তব্যে নাজেহাল হিনা। যা দেখে স্তম্ভিত বলিউডের একাংশ।
    বয়ফ্রেন্ড রকি জসওয়ালের সঙ্গে মালদ্বীপে বেড়াতে যান অভিনেত্রী। নীল জলে বিকিনি পরে একের পরে এক ছবি তোলেন হিনা। সবই আপলোড করেন নিজের পেজে।
    সেসব ছবির নিচে অনেকে তাকে সাবধান করে যাচ্ছেন, মুসলিম হয়ে এমন খোলামেলা হওয়া ঠিক নয় বলে। একজন লিখেছেন, ‘আপনি তো মুসলিম, শরম করেন একটু’। আরেকজন লিখেছেন, ‘এভাবে মৃত্যু হলে আল্লাহকে কীভাবে মুখ দেখাবেন’!
    এই ধরনের একাধিক মন্তব্যে হিনার কমেন্ট বক্স ভর্তি হয়ে যায়। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি হিনা খান।

     

     

    শীর্ষনিউজ



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ