বিস্তারিত
  • দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল পাকিস্তানি নৃত্যশিল্পী সুমবাল খানের


    অনলাইন ডেস্ক :: || 06 February, 2018, 4:40 PM || আন্তর্জাতিক


    পাকিস্তানি টিভি তারকা ও নৃত্যশিল্পী সুমবাল খান শনিবার দেশটির শেখ মালতুন শহরে নিজ বাড়িতে কয়েকজন দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত হয়েছেন।
    স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন জানায়, শেখ মালতুন শহরে অভিনেত্রী সুমবাল খানের বাড়িতে গিয়ে সশস্ত্র তিনজন দুর্বৃত্ত অভিনেত্রীকে তাদের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দাবি জানায়। সুমবাল খান তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই তিন সশস্ত্র সন্ত্রাসী তার বাড়ি ভাংচুর করে তার ওপর গুলি চালায়।
    দেশটির পুলিশ জানায়, একটি এফআইআর জমা দেয়া হয়েছে। দুবৃত্তদের তিনজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং পুলিশ তাদের অনুসন্ধান করছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ