

বিশ্বনাথ বিডি ২৪ ডেস্ক :: রাজশাহীতে অস্ত্রসহ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার পালিবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, সাজ্জাদ হোসেন বড় ধরণের প্রতারক। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন দুর্গাপুর উপজেলার বেলঘোরিয়া মধ্যপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম (পিপিএম) জানান, ..... বিস্তারিত
কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়া
বিশ্বনাথ বিডি ২৪ || 06 October, 2018, 3:57 PM || জাতীয়
বিশ্বনাথ বিডি ২৪ :: কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। শনিবার বিকেল ৩টার পর রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বিএসএমএমইউ নেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার বিষয়ে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত ..... বিস্তারিত
বিশ্বনাথ বিডি ২৪ :: ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শাহবাগ অবরোধের ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মতিঝিল থেকে গাবতলী ও মিরপুর রুটে চলাচলকারী যানবাহনগুলো নিউমার্কেট হয়ে ঘুরে যেতে হচ্ছে। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ..... বিস্তারিত
সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
বিশ্বনাথ বিডি ২৪ || 03 October, 2018, 8:44 PM || জাতীয়
বিশ্বনাথ বিডি ২৪ :: সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা না রাখার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা থাকছে না। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের ফলে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে আর ..... বিস্তারিত
বিশ্বনাথ বিডি ২৪ :: ৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ১০ অক্টোবর শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। শেষ হবে ২৬ নভেম্বর। মৌখিক পরীক্ষা প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে পিএসসির আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে তার পরীক্ষা ..... বিস্তারিত
দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
বিশ্বনাথ বিডি ২৪ || 30 September, 2018, 12:04 AM || জাতীয়
রোহিঙ্গাদের আশ্রয়দানে মানবিক ও দায়িত্বশীল নীতির জন্য অনন্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং ২০১৮ স্পেশাল ডিস্টিংকশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ প্রদান করা হয়েছে। বৈশ্বিক সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রধানমন্ত্রীকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং নিউইয়র্ক, জুরিখ ও হংকং ভিত্তিক একটি অলাভজনক ফাউন্ডেশনের নেটওয়ার্ক গ্লোবাল হোপ কোয়ালিশন ‘২০১৮ স্পেশাল ডিস্টিংকশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ ..... বিস্তারিত
বিশ্বনাথ বিডি ২৪ :: আজ পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তায় তাজিয়া মিছিল হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি ধানমন্ডি লেকের কাছে প্রতীকী কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লাল পতাকা এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে ধানমন্ডি লেকের দিকে যাচ্ছেন। মিছিলের সামনে হাসান ও হোসাইন ..... বিস্তারিত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব। র্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে র্যাবের টহল দল রবিবার রাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় গেলে কিছু লোকের আনাগোনা দেখতে পায়। র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পনের নির্দেশ দেয়। কিন্তু ..... বিস্তারিত
বিশ্বনাথ বিডি ২৪ :: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ..... বিস্তারিত
সংসদ নির্বাচন: চূড়ান্ত ভোটকেন্দ্র ৪০ হাজার ১৯৯টি
বিশ্বনাথ বিডি ২৪ || 11 September, 2018, 8:27 PM || জাতীয়
বিশ্বনাথ বিডি ২৪ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশনের মাঠ প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে ইসির ১০টি আঞ্চলিক কার্যালয় তাদের চূড়ান্ত ভোট কেন্দ্র ও ভোট কক্ষের তালিকা পাঠিয়েছে ইসিতে। তবে আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এ সব ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যাও শেষ মুহূর্তে এসে পরিবর্তন হতে পারে। তাদের পাঠানো তালিকা যাচাই-বাছাই করে একাদশ ..... বিস্তারিত