বিশ্বনাথ বিডি ২৪ || 22 July, 2018, 10:01 PM || বিশ্বনাথ, মিডিয়া
বিশ্বনাথ বিডি২৪ :: নব-গঠিত বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২জুলাই) রাতে উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ আলী শিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্বাস হোসেন ইমরানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক তজম্মুল আলী রাজু, এমদাদুর রহমান মিলাদ, লোকমান হোসেন, সদস্য সাইফুল ইসলাম বেগ, অসিত রঞ্জন দেব, মশিউর রহমান, আবুল কাশেম, ফজল খান, শফিকুল ইসলাম সফিক প্রমুখ।
সভায় সংগঠনের সংবিধান প্রণয়ন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।



