বিশ্বনাথ বিডি ২৪ || 08 September, 2025, 8:55 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুস্তাক আহমদ গাজী নগরীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দুষ্কৃতিকারিদের গ্রেফতারের দাবীতে সোমবার বাসিয়া সেতুর ওপর মানববন্ধন করে বিশ্বনাথ উপজেলা জমিয়তে ইসলামি।
জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলার সিনিয়র সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ প্রকাশনা সম্পাদক মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম কাওসার, যুব জমিয়ত বিশ্বনাথ উপজেলার সভাপতি মাওলানা শাহেদ আহমদ,ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাসান-বিন-ফাহিম, যুব জমিয়ত বিশ্বনাথ উপজেলার সহ প্রচার সম্পাদক হাফিজ ফরিদ আহমদ, মো. আনোয়ার পাশা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা নেসার আল মাহমুদ, সিনিয়র সহসভাপতি মাওলানা বুরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান , সিনিয়র সহ-সভাপতি সালমান চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।



